শহরতলীর পারনান্দুয়ালী যুব উন্নয়ন অফিসের সামনের ঢাকা-খুলনা মহাসড়কে সোমবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার এসআই আব্দুল মমিন জানান।
নিহতরা হলেন- ফরিদপুরের ভাঙ্গা এলাকার শাহজাহান তালুকদারের ছেলে লাভলু তালুকদার (৩৮) ও তার শ্যালক একই এলাকার আব্দুল ওয়াদুদের ছেলে নিয়ামুল ইসলাম (২৫)।
নিহত লাভলু তালুকদার
এসআই বলেন, শহরের ম্যাটারনিটি পাড়ায় একটি বাসায় স্ত্রী সুলতানা পারভীন এবং ছেলে ফাহিম ও সিয়ামকে নিয়ে ভাড়া থেকে স্থানীয় একটি ফটো স্টুডিওতে চাকরি করতেন লাভলু। নিয়ামুল দুইদিন আগে তাদের বাসায় বেড়াতে আসেন।
“সকালে শ্যালক নিয়ামুকে নিয়ে বাসা থেকে মোটরসাইকেলে করে শ্রীপুর উপজেলার রাধানগন বাজারে ছেলেদের জন্য দুধ কিনতে যাচ্ছিলেন।পথে বিপরীতমুখী একটি কর্ভাডভ্যান মোটরসাইলেটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।”
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠায়।সড়কের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে কর্ভাডভ্যান ও এর চালককে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে বলে এসআই জানান।
No comments