গারো মা-মেয়ে হত্যার তদন্ত প্রতিবেদন জমা পড়েনি




মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পরিদর্শক (নিরস্ত্র) মো. সালাউদ্দিন মিয়া প্রতিবেদন দাখিল দিতে ব্যর্থ হলে ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূর  নতুন দিন ঠিক করে দেন।
এর আগে ১১ জুলাই, ১৩ অগাস্ট এবং ২৫ সেপ্টেম্বর প্রতিবেদন জমার তারিখ ছিল।
গত ২০ মার্চ সন্ধ্যায় কালাচাঁদপুরের শিশু মালঞ্চ স্কুলের গলিতে একটি চারতলা ভবনের চতুর্থতলার ফ্ল্যাট থেকে বেসেত চিরান (৬৫) ও তার মেয়ে সুজাতা চিরানের (৪২) লাশ উদ্ধার করে পুলিশ।
সুজাতাকে কুপিয়ে এবং তার মাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল বলে তখন জানিয়েছিল পুলিশ।
ওই ঘটনায় সুজাতার স্বামী আশিষ মানখিন গুলশান থানায় মামলা করেন। মামলায় সুজাতার বোনের ছেলে সঞ্জীব এবং তার তিন বন্ধুকে আসামি করা হয়।
গ্রেপ্তারের পর সঞ্জীব চিরান, রাজু সাংমা, প্রবীণ সাংমা ও শুভ চিসিম আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

No comments

Theme images by IntergalacticDesignStudio. Powered by Blogger.