সরকারি হল আরও ৪৩ স্কুল
মেয়াদের শেষ দিকে এসে আরও ৪৩টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জাতীয়করণ করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার।
২৪ সেপ্টেম্বর থেকে এসব বিদ্যালয়ে সরকারি করে সোমবার আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
যেসব উপজেলায় সরকারি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় নেই, সেখানে একটি করে কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করছে সরকার।
সেই ধারাবাহিকতায় চলতি বছরে শতাধিক বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হয়েছে।
সরকারি হওয়া এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অন্যত্র বদলি হতে পারবেন না।

No comments