ঘরের মাঠে বার্সার হোঁচট
লিওনেল মেসির গোলে শুরুতেই এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। মাঝে ছন্দপতন। পরিণত হয় ১০ জনের দলে। পাল্টা গোল খেয়ে বসে দুটি। তবে জেরার্দ পিকের গোলে শেষ পর্যন্ত ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারে এরনেস্তো ভালভেরদের দল।
কাম্প নউয়ে রোববার রাতে লা লিগার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।
মেসির নৈপুণ্যে ম্যাচের দ্বাদশ মিনিটে এগিয়ে যেতে পারতো বার্সেলোনা। তবে তিন জন ডিফেন্ডারকে পিছনে ফেলে অধিনায়কের নেওয়া শট ঠেকিয়ে দেন জিরোনা গোলরক্ষক।

দারুণ গোছানো এক আক্রমণে ২৯তম মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল জিরোনা। গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেনকে কাটিয়ে শট নেন স্প্যানিশ মিডফিল্ডার পোর্তু; কিন্তু গোললাইন থেকে ফিরিয়ে ব্যবধান ধরে রাখেন জেরার্দ পিকে।
ছয় মিনিট পরেই বড় ধাক্কাটি খায় স্বাগতিকরা। প্রতিপক্ষের স্প্যানিশ মিডফিল্ডার পেরে পনসের মুখে কনুই মেরে সরাসরি লাল কার্ড দেখেন ফরাসি সেন্টার-ব্যাক ক্লেমোঁ লংলে।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে কাম্প নউকে স্তব্ধ করে এগিয়ে যায় জিরোনা। পোর্তুর শট টের স্টেগেন ঠেকানোর পর ফিরতি বল স্তুয়ানির পায়ে গিয়ে পড়ে। অনায়াসে জাল খুঁজে নেন তিনি।
৬০তম মিনিটে মেসির ফ্রি-কিক ক্রসবারে বাধা পায়। এর তিন মিনিট পরেই হেডে সমতাসূচক গোলটি করেন স্প্যানিশ ডিফেন্ডার পিকে।

শনিবার এস্পানিওলকে ১-০ গোলে হারিয়ে পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছিল রিয়াল মাদ্রিদ। জিরোনার সঙ্গে ড্রয়ের পর বার্সেলোনার পয়েন্টও সমান ১৩। তবে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে ফিরেছে কাতালান ক্লাবটি।
১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আলাভেস। চতুর্থ স্থানে থাকা সেল্তা ভিগোর পয়েন্ট ৮। আতলেতিকো মাদ্রিদের পয়েন্টও ৮। গোল পার্থক্যে পিছিয়ে পঞ্চম স্থানে আছে তারা।

No comments