রাজশাহীতে পদ্মায় অজ্ঞাতপরিচয় কিশোরীর লাশ
রাজশাহীতে পদ্মা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান হাফিজ জানান, সোমবার বেলা ১২টার দিকে নগরের শ্রীরামপুর পুলিশ লাইন এলাকায় পদ্মা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত কিশোরীর বয়স আনুমানিক ১৩ বছর বরে জানালেও পুলিশ তার পরিচয় বলতে পারেনি।
ওসি হাফিজুর বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে অর্ধগলিত লাশ উদ্ধার করে। উজান থেকে লাশটি ভেসে এসেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

No comments