মহেশখালীতে পুলিশের সঙ্গে গোলাগুলি, অস্ত্র কারখানার সন্ধান


রোববার সন্ধ্যায় বড় মহেশখালী ইউনিয়নের পাহাড়তলীতে এ অভিযান চালানো হয় বলে মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান।
আটক মোহম্মদ ইসহাক পাহাড়তলী এলাকার বাসিন্দা।
ওসি প্রদীপ বলেন, বড় মহেশখালীর পাহাড়ি এলাকায় একটি অপরাধী চক্র অস্ত্র মজুদ করেছে খবরে সন্ধ্যা ৬টার দিকে পুলিশ অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছলে তাদের লক্ষ্য করে সন্ত্রাসীরা অতর্কিত গুলি ছুড়তে থাকে। 
"পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে বেশ কয়েকজন পালিয়ে গেলেও পুলিশ একজনকে আটক করতে সক্ষম হয়।"
ওসি বলেন, পরে পুলিশ আটক ব্যক্তির স্বীকারোক্তি মতে একটি অস্ত্রের কারখানার সন্ধান পায়। সেখান থেকে ১০টি দেশে তৈরি বন্দুক, ১০ রাউন্ড গুলি এবং বেশকিছু অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে।
আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি প্রদীপ।

No comments

Theme images by IntergalacticDesignStudio. Powered by Blogger.