‘মুস্তাফিজ বলছিল, ভাই আর পারব না’




শেষ ওভারে মুস্তাফিজের অসাধারণ বোলিংয়ে রোববার আবু ধাবিতে আফগানিস্তানকে হারায় বাংলাদেশ। শেষ ওভারে আফগানদের প্রয়োজন ছিল কেবল ৮ রান। উইকেটে ছিলেন সামিউল্লাহ শেনওয়ারি ও রশিদ খানের মতো আক্রমণাত্মক দুই ব্যাটসম্যান, বাইরে অপেক্ষায় তখনও গুলবদিন নাইব। কিন্তু দুর্দান্ত শেষ ওভারে মুস্তাফিজ দেন কেবল ২ রান, লেগ বাই থেকে আসে আরও ২ রান। রোমাঞ্চকর ম্যাচ বাংলাদেশ জিতে নেয় ৩ রানে।
তবে একটা পর্যায়ে ওই শেষ ওভার পর্যন্ত যাওয়ার অবস্থায় ছিলেন না মুস্তাফিজ। শরীর টানছিল না, মন মানছিল না। ৫ ওভারের পর থেকেই পায়ে করছিল ক্র্যাম্প। মাশরাফি তবু তার কাছ থেকে আদায় করে নিয়েছেন আরও ৪ ওভার!
এ দিন বল হাতে নিয়ে প্রথম বলেই মুস্তাফিজ নিয়েছিলেন উইকেট। প্রথম স্পেলের ৩ ওভার করার পর পরের দিকের জন্য তরতাজা রাখতে তাকে বিশ্রামে রাখেন অধিনায়ক। আবার বোলিংয়ে আনেন ৩৩ ওভারের পর। সেই স্পেলেই ২ ওভারের পর থেকে ক্র্যাম্প করতে থাকে পায়ে।

No comments

Theme images by IntergalacticDesignStudio. Powered by Blogger.