‘ধর্ষণে’ স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেপ্তার


গ্রেপ্তার জহিরুল ইসলাম (৩৫) শ্রীপুর পৌর এলাকার গিলারচালা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
জহিরুলকে রোববার সন্ধ্যায় বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে শ্রীপুর থানার এসআই মফিজ মল্লিক জানান।  
এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে রোববার রাতে শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন। মেয়েটি বর্তমানে সাতমাসের অন্তঃসত্ত্বা বলে চিকিৎসক জানিয়েছেন। 
শ্রীপুর পৌর এলাকার একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ১২ বছর বয়সী ওই মেয়েটিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মামলার বরাতে এসআই মফিজ মল্লিক বলেন, গত সাত/আট মাসে স্কুলে যাতায়াতায়ের পথে মেরে ফেলার ভয় দেখিয়ে মেয়েটিকে কয়েক দফায় ধর্ষণ করে জহিরুল।
“প্রাণভয়ে মেয়েটি বাড়ির লোকজনের কাছে কিছু জানায়নি। কয়েকদিন আগে বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে হাসপাতালে নিয়ে মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা করালে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি প্রকাশ পায়।”       
মেয়েটির মা বলেন, “পরে আমার মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হলে সে জহিরুলের কথা জানায়। এ ঘটনা প্রকাশ হলে জহিরুল ও তার পরিবারের লোকজন ঘটনাটি ধামাপাচা দিতে এবং আমাদের বাড়ি ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেয়।”
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস বলেন,  বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই মেয়েটি ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা।
জহিরুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে এসআই মল্লিক জানান।

No comments

Theme images by IntergalacticDesignStudio. Powered by Blogger.