ভিয়েতনামের প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াংয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, প্রেসিডেন্ট দাই কুয়াংয়ের মৃত্যু ভিয়েতনামের জনগণ ও সরকারের জন্য এক অপূরণীয় ক্ষতি।
“আমি বাংলাদেশের জনগণ, সরকার, আমার নিজের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। ভিয়েতনামের প্রেসিডেন্ট বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধিতে তার আগ্রহ ও সহযোগিতার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন।”
রাষ্ট্রপতি ভিয়েতনামের জনগণের প্রতিও গভীর সহানুভূতি প্রকাশ করেন।
শোক বার্তায় আবদুল হামিদ প্রয়াত দাই কুয়াংয়ের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
৬১ বছর বয়সী দাই কুয়াং শুক্রবার রাজধানীর হ্যানয়ে একটি সামরিক হাসপাতালে মারা যান।

No comments