গাজীপুরে স্কুল ছাত্রীকে ‘ধর্ষণের চেষ্টা’, রিকশাচালক গ্রেপ্তার



গ্রেপ্তার হাবিবুর রহমান হবি (৪৫) উপজেলার কড়িহাতা ইউনিয়নের বেয়ায় দুয়ার গ্রামের আরব আলীর ছেলে। তিনি এলাকায় রিকশা চালাতেন।
ওই এলাকা থেকে শনিবার সন্ধ্যায় হাবিবুরকে গ্রেপ্তার করা হয় বলে কাপাসিয়া থানার ওসি মো.আবু বকর সিদ্দিক জানান।
কড়িহাতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আশরাফ হোসেন কাজল বলেন, স্বামীর সঙ্গে তালাকের পর মেয়েটির মা সৌদি আরব চলে যান। সেখানে চাকরি করেন তিনি। মেয়েটি দুয়ার গ্রামে তার নানার বাড়ি থেকে স্থানীয় একটি স্কুলে পড়াশুনা করে।
“শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেয়েটি প্রতিবেশী হাবিবুর রহমানের বাড়ি যায়।এ সময় ওই বাড়িতে আর কেউ ছিল না। এক পর্যায়ে হাবিব মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে।”
এ সময় মেয়েটি চিৎকার শুরু করলে হাবিবুর পালানোর চেষ্টা করে। পরে এলকাবাসী ও বাড়ির লোকজন গিয়ে মেয়েটিকে উদ্ধার করে এবং হাবিবুরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে বলে জানান আশরাফ।  
এ ঘটনায় মেয়েটির নানা রাতেই হাবিবুরের বিরুদ্ধে কাপাসিয়া থানায় মামলা করেন বলে ওসি আবু বকর জানান।

1 comment:

Theme images by IntergalacticDesignStudio. Powered by Blogger.