শ্রীপুরে জৈনাবাজার এলাকার একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা!


 আর.এইচ.অসীমগাজীপুর প্রতিনিধি    FB


গাজীপুরের শ্রীপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের জৈনাবাজার এলাকার একটি বসতঘরের ভেতর থেকে একই পরিবারের চারজনের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

দুর্বৃত্তরা চারজনকে গলা কেটে হত্যা করেছে এমনটাই নিশ্চিত করছেন পুলিশ। (২৩ এপ্রিল) বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে এঘটনা ঘটে।


দুর্বৃত্তের আঘাতে নিহতরা হলেন, ময়মনসিংহ জেলার পাগলা থানার লংগাইর ইউনিয়নের গোলাবাড়ী গ্রামের মালয়েশিয়া প্রবাসী কাজলের স্ত্রী ফাতেমা আক্তার (৪০), তাঁর বড় মেয়ে নুরা (১৪), ছোট মেয়ে হাওরিন (১১) ও প্রতিবন্ধী ছেলে ফাদিল (৬)। তাঁরা জৈনাবাজার এলাকায় জমি কিনে বাড়ি বানিয়ে বসবাস করে আসছিলেন।

1 comment:

Theme images by IntergalacticDesignStudio. Powered by Blogger.