করোনা চিকিৎসায় ১৫০ ওষুধ নিয়ে গবেষণা


করোনার চিকিৎসায় ১৫০ ওষুধ নিয়ে গবেষণা চলছে বলে বিবিসির প্রতিবেদনে পাওয় গেছে। বর্তমানে বাজারে থাকা এই ওষুধগুলোর পরীক্ষার জন্য সলিডারিটি ট্রায়াল নামে এক পরীক্ষা শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-হু।
ইতোমধ্যে অনেকগুলো ওষুধের বেশ ভালো ফল মিলেছে ক্লিনিকাল ট্রায়ালে, সবচেয়ে সম্ভাবনাময় রেমিডেসিভির। যুক্তরাজ্য জানিয়েছে, তারা এই মুহূর্তে বিশ্বের বৃহত্তম রিকভারি ট্রায়াল পরিচালনা করছে। ৫ হাজার রোগী এতে ইতোমধ্যেই অংশ নিয়েছেন। বেশ কয়েকটি দেশ রোগ থেকে সেরে ওঠাদের রক্তও ব্যবহার করছেন।
এখন পর্যন্ত ৩ ধরনের ওষুধ ব্যবহার হচ্ছে। অ্যঅন্টিভাইরাল ড্রাগ। যা শরীরের ভেতরে গিয়ে কাজ করে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এমন ওষুধ, আর অ্যান্টিবডি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডা. ব্রুস আলওয়ার্ড বলছেন, এখন পর্যন্ত সর্বোচ্চ সফলতা দেখিয়েছে অ্যান্টিভাইরাল ড্রাগ রেমিডেসিভির। এটি মূলত ইবোলার চিকিৎসায় বানারেনা হয়েছিলো। এর আগে মার্সের চিকিৎসাতেও এটি সফলতা দেখিয়েছে।
আরেকটি সম্ভাবনা দেখিয়েছে এইডস এর ওষুধ। বলা হচ্ছে লপিনাভির এবং রিটোনাভিরের ককটেল এই রোগ উপষমে সহায়তা করছে। অনেকে মনে করছেন ম্যালেরিয়ার ওষুধ ক্লোরোকুইন ও হাইড্রোক্সিক্লোরোকুইনে এই রোগ সারতে পারে। এটি নিয়ে বিস্তর গবেষণা করছে হু।

No comments

Theme images by IntergalacticDesignStudio. Powered by Blogger.