শ্রীপুরের বিশিষ্ট সমাজ সেবক মোঃ শরিফুল ইসলাম এর উদ্যোগে এলাকায় মাস্ক সাবান ও ঔষধ বিতরণ
আর.এইচ.অসীম, গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলা মোঃ শরীফুল ইসলাম শরীফ সরকারের উদ্যোগে নিজ এলাকা মাওনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক, জীবাণু নাশক সাবান ও জ্বর ও ব্যাথানাশক ট্যাবলেট বিতরণ করেছেন।
নোবেল করোনাভাইরাস সংক্রামণের বিস্তার বন্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষে (৩ এপ্রিল) শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এগুলো বিতরণ করা হয়।
এ প্রসঙ্গে শরীফ সরকার বলেন, "বর্তমান সংকটময় মূহূর্তে এলাকার মানুষের কাছে আমার সামাজিক দায়বদ্ধতা রয়েছে। তাই আমার নিজ উদ্যোগে এই কর্মসূচি হাতে নিয়েছি।
আমি সবাইকে সচেতন করার চেষ্টা করছি। আমি আমার সামাজিক সেবায় নিজেকে উৎসর্গ করে নিয়োজিত রাখতে চাই। এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সচেতনতা ও সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়।
No comments