মাশরাফির উদ্যোগে নড়াইলে জীবাণুৃুক্ত কক্ষ স্থাপন
নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার উদ্যোগে নড়াইলে একটি জীবাণুনাশক কক্ষ স্থাপন করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে সদর হাসপাতালের সামনে (প্রধান গেটে) স্থাপন করা কক্ষটির উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা।
জানা গেছে, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরাফি নিজ উদ্যোগে এই জীবাণুনাশক আধুনিক ও ব্যয়বহুল পদ্ধতির মেশিন স্থাপন করা হয়েছে। হাসপাতালের ডাক্তার, নার্সসহ আগত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হাসপাতালে প্রবেশ করার আগে এই কক্ষে প্রবেশ করলে করোনাভাইরাসের জীবাণু থেকে নিজেকে জীবানুমুক্ত করতে পারবে।
এদিকে কক্ষটি স্থাপন করায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাশরাফিকে ধন্যবাদ জানিয়েছে।

No comments