মানুষের নজরে নজরে শুকিয়ে যাচ্ছি: এভ্রিল



‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ ২০১৭ এর মুকুট শুরুতে যার মাথায় উঠেছিল। যদিও পরে সমালোচিত হওয়ার কারণে বিজয়ী ঘোষণার চারদিন পর তাকে 'অযোগ্য' ঘোষণা করা হয় এবং জেসিয়া ইসলামকে নতুন মিস বাংলাদেশ ২০১৭ ঘোষণা করা হয়।
বাংলাদেশের একজন উঠতি মডেল সেই জান্নাতুল নাঈম এভ্রিল। তবে মহিলা বাইকার হিসেবেও সমানভাবে পরিচিত। তার মুকুট ছিনিয়ে নেওয়ার পেছনেও কারণ ছিল।
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ এর বিধিমালা অনুযায়ী বিবাহিত নারী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না। যেটা গোপন করেছিলেন এভ্রিল। পরে বিষয়টি জানার পর তাকে বাদ দেওয়া হয়।
এবার ওই এভ্রিলই আলোচনার টেবিলে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেছেন তিনি। যার ক্যাপশনে লেখেন, ‘মানুষের নজরে নজরে নাকি শুকিয়ে যাচ্ছি।’ এরপরই অনেক নানাভাবে মন্তব্য শুরু করেন। ছবিটিও ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।

No comments

Theme images by IntergalacticDesignStudio. Powered by Blogger.