গাজীপুরের শ্রীপুরে অবৈধ ভাবে গ্যাস সংযোগে বাধা দেয়ায় দুই পক্ষের সংঘর্ষ ।
আর.এইচ.অসীম গাজীপুর প্রতিনিধি।
গাজীপুরের শ্রীপুরে অবৈধভাবে গ্যাস সংযোগে বাধা দেয়ায় দুই পক্ষের সংঘর্ষ এ ঘটনা ঘটেছে আনসার রোডের পূর্ব পাশে আমতলা মোড়। গত( ২৭ শে মার্চ) শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে অবৈধ গ্যাস সংযোগ সম্পূর্ণ করে কামাল হোসেন, মোঃ ফারুক, দেলোয়ার হোসেন, হারুন, এইচারজন। সকালে ঘুম থেকে উঠে ওই এলাকার লোক খবর পেয়ে আনসার রোডের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ,হাজী আসাদুজ্জামান ওমেদ আলী ঘটনাস্থলে গিয়ে দেখে অবৈধ গ্যাস সংযোগ দিয়েছে। ওই অবৈধ গ্যাস সংযোগে বাধা দেওয়ার কারণে ক্ষিপ্ত হয়ে ফারুক, দেলোয়ার হোসেন, হারুন, কামাল, এই চারজন মিলে আলহাজ্ব হাজী সাত্তারের ছেলে আক্তার হোসেনের উপর ও মৃত আব্দুল আউয়ালের ছেলে ফজর আলী মোল্লা মৃত আমীর আলীর ছেলে দেলোয়ার হোসেনের উপর হামলা চালায় ও অকৃতজ্ঞ ভাষায় গালাগালি করে।গ্যাস সংযোগকারীদের কাছে জিজ্ঞাসা করলে বলে আমরা কাউকে গালাগালি ও মারপিট করিনি। পরে ওই এলাকার লোকজনকে ডেকে আসাদুজ্জামান উমেদ আলী বলেন আমি নাকি অবৈধ গ্যাস চালাই এই মিথ্যা সংবাদ বলে আমাকে অপমানিত করা হয়েছে। এ বিষয়ে হাজী আসাদুজ্জামান ওমেদ আলী ও আমতলা এলাকার লোকজন বলেন বিগত এক বৎসর আগে অবৈধ গ্যাস চলতো তিতাস গ্যাসের লোকজন এসে অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করার পর আমি এখন আর এই অবৈধ গ্যাস চালাই না। তাই আমি সাংবাদিকদেরকে বলছি সঠিক তদন্ত করে যারা অবৈধ গ্যাস সংযোগ দিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দাবি জানাচ্ছি।

No comments