১নং মাওনা ইউনিয়ন পরিষদ ১নং ওয়ার্ডের নির্বাচনে সকলের দোয়া ও আশীবার্দ প্রার্থী মোঃ শরীফ সরকার শরীফ
শ্রীপুর উপজেলার ১নং মাওনা ইউপির আগামী দিনের উন্নয়নের কাজগুলি এগিয়ে নিতে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হিসেবে মোঃ শরীফ সরকার শরীফ নির্বাচনের মাঠে এখন থেকে ভোট যুদ্ধে নেমেছেন। করোনা সময়ে কালিন তিনি ১নং মাওনা ইউনিয়নের প্রায় সবকটি গ্রামে দিন ও রাতে খেটে খাওয়া মানুষের মাঝে থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। সেই দিনের গরিব দুখী মানুষেরা এই ত্রাণ দেওয়ার কথা ভোলেন নি। খেটে খাওয়া মানুষগুলি এমনি একজন ব্যক্তিকে আগামী দিনে ১নং মাওনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে দেখতে চান। সেই কারণে মোঃ শরীফ সরকার শরীফ আগামী দিনে ১নং মাওনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের নির্বাচনে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেন। ইউনিয়নের তরুন যুবকেরা আগামীতে নতুন প্রার্থী হিসেবে মোঃ শরীফ সরকার শরীফ কে সমর্থন করেছেন। এ কারণেরই তিনি ইউনিয়ন বাসির দীর্ঘদিনের অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করতে চান। সেই সাথে ইউনিয়ন বাসির সকল ধর্মের মানুষের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।
মোঃ শরীফ সরকার শরীফ জানান - “সন্ত্রাস ও মাদক মুক্ত আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয়ে প্রতিশ্রুবি বদ্ধ”

No comments