৫ম দফায় ঈদ সামগ্রী বিতরন করলেন সালমা আমিন সালেহা




শ্রীপুর কমিউনিটি পুলিশের মহিলা সম্পাদিকা সালমা আমিন সালেহা নিজ অর্থে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরন করেন । আজ ১৯ মে  এই ঈদ সামগ্রী বিতরন কার্যক্রম পরিচালনা করা হয় ।তার এটি ৫ম বার ত্রান বিতরন কার্যক্রম । তিনি ধারাবাহিক ভাবে সমাজের বিভিন্ন পেশার অসহায় দুস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন । 

 খাদ্যসামগ্রীতে যা ছিল: ১ কেজি চিনি , ১ পেকেট সেমাই , ১ টি সাবান । ঈদ সামগ্রী বিতরনের সময় আমাদের কে সালমা আমিন সালেহা বলেন :-চলমান করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশ পালন করতে গিয়ে দেশে প্রায় এক কোটি মানুষ আজ কর্মহীন হয়ে পড়েছে। এতো বিশাল সংখ্যক মানুষ কর্মহীন হওয়ায় দরিদ্ররা সবচেয়ে বেশি খাবার সংকটে পড়েছে। তাই সারাদেশে সরকারি উদ্যোগে দরিদ্রদের ত্রাণ দেওয়া হচ্ছে। 


তবে শুধু সরকারের একার পক্ষে এই সংকট মোকাবেলা করা কঠিন তাই সরকারের পাশাপাশি দেশের বিত্ত্যবান দের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি ।ইতিমধ্যেই আমরা বিভিন্ন এলাকায় খাদ্য সহয়তা প্রদান করেছি। এখনও ধারাবাহিক ভাবে সহায়তা করে যাচ্ছি আগামীতেও এই সহায়তা অব্যহত থাকবে। ব্যক্তি উদ্যোগে সারাদেশের বিত্তবানরা অসহায়দের অভাব দূর করতে সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অবশ্য যাদের হৃদয় উদার তারাই কেবল গোপনে ও প্রকাশ্যে দান করে যাচ্ছেন। ঈদ সামগ্রী বিতরন কার্যক্রমে অংশগ্রহন করেন তার পরিবারের সদস্যরা।

No comments

Theme images by IntergalacticDesignStudio. Powered by Blogger.